0 0
0
ঝুড়িতে কোনো পণ্য নেই

সুন্নতী চকি (বড়) | Sunnati Choki | Sunnah Bed (Family size)

৳15,000

আমাদের প্রাণ প্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চকি মুবারক ছিল চার পায়া বিশিষ্ট এবং কাঠের তৈরী। এছাড়াও চারপায়া চকির ছাউনি মুবারক ছিল দড়ির তৈরী, যার ফলে কখনো কখনো উনার জিসিম (শরীর) মুবারকে দাগ পড়ে যেত। 

চকি বা খাটতো সবাই ব্যবহার করেন। কিন্তু, চৌকির মাপটা ও ডিজাইনটা যদি সুন্নত মোতাবেক হয়ে যায় তবে একই সাথে আপনার অনেকগুলো সুন্নত পালন হয়ে যাবে। শুধু তাই নয়, পালিত হবে মহান আল্লাহ পাক উনার আদেশ মুবারকও। সুবহানাল্লাহ!

 

কাঠের ধরণ:

(Available)
পরিমাণ

মহাসম্মানিত সুন্নতী বিছানাপত্র কেমন ছিল, এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-

عَنْ حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَالِثَةِ الصِّدِّيْـقَةِ عَلَيْهَا السَّلَامُ قَالَتْ كَانَ ضِجَاعُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي يَنَامُ عَلَيْهِ بِاللَّيْلِ مِنْ أَدَمٍ مَحْشُوًّا لِيفًا

অর্থ: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মুমিনীন আছ ছালিছাহ ছিদ্দিক্বা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি ইরশাদ মুবারক করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে মহাসম্মানিত বিছানা মুবারকে ঘুমাতেন তা ছিল চামড়ার তৈরী এবং তার মধ্যে খেজুরের ছাল ভর্তি ছিল। (মুসলিম শরীফ, আখলাকুন নবী)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে

عَنْ حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَالِثَةِ الصِّدِّيْـقَةِ عَلَيْهَا السَّلَامُ قَالَتْ كَانَ فِرَاشُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَدَمَ وَحَشْوُهُ مِنْ لِيفٍ

অর্থ: সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মুমিনীন আছ ছালিছাহ ছিদ্দিক্বা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি ইরশাদ মুবারক করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত বিছানা মুবারক ছিল চামড়ার তৈরী যার ভেতরে খেজুরের ছোবড়া ভর্তি ছিল। (বুখারী শরীফ, ফতহুল বারী, আখলাকুন নবী)

চারপায়া বিশিষ্ট চকি মুবারক ব্যবহার করাও খাছ সুন্নত মুবারক। শাল, সেগুন, শীল কড়ই কাঠের তৈরী চকি মুবারক ব্যবহার করা খাছ সুন্নত মুবারক।

সুন্নতী চকির পরিমাপ:

আমাদের প্রাণ প্রিয় নবীজী উনার চকি মুবারক ছিল চার পায়া বিশিষ্ট এবং কাঠের তৈরী। এছাড়াও চারপায়া চকির ছাউনি মুবারক ছিল দড়ির তৈরী, যার ফলে কখনো কখনো উনার জিসিম (শরীর) মুবারকে দাগ পড়ে যেত।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দুই ধরনের চকি মুবারক ব্যবহার করেছেন।

একাকী ব্যবহারের জন্যে সাড়ে চার হাত লম্বা ও দুই হাত চওড়া এবং আরেকটি সাড়ে চার হাত লম্বা এবং প্রায় সাড়ে তিন হাত চওড়া ছিল। (সীরাতুন নবী, এবং আরো অন্যান্য সীরত গ্রন্থসমূহ)

উল্লেখ্য, উভয় চকি মুবারকের মধ্যে চারটি করে পায়া মুবারক ছিল। তাছাড়া সেই চকি মুবারক উনার ছাউনী মুবারকও দুই ধরনের ছিল। একটি ছিল কাঠের অপরটি ছিল রশির। (সীরাতুন নবী এবং অন্যান্য সীরত গ্রন্থসমূহ)

আমাদের সুন্নতি চকির বৈশিষ্ট্য-

  • পরিপূর্ণ সুন্নতী মাপ অনুযায়ী তৈরি 
  • বার্নিশ বিহীন (কারণ এটা খাছ সুন্নত) 
  • শীল কড়ই কাঠের (সেগুন কাঠের অর্ডার নেয়া হয়)
  • টেকশই ও দীর্ঘ মেয়াদী

কেন সুন্নতী চকিতে ঘুমাবেন?

“যে ব্যক্তি আখেরী যামানায় ফিতনা ফাসাদের যুগে একটি সুন্নত মুবারক আঁকড়ে ধরে থাকবে সে একশত শহীদ উনাদের মর্যাদা পাবে।” (মিশকাত শরীফ)

মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সর্বপ্রকার বিদয়াতী আসবাবপত্র পরিহার করে মহাসম্মানিত সুন্নতী চকিসহ যাবতীয় মহাসম্মানিত সুন্নতী আসবাবপত্র ব্যবহার করার তাওফীক্ব দান করুন। আমীন!


আপনার পর্যালোচনা যোগ করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ফিল্ডগুলি * দিয়ে চিহ্নিত

পর্যালোচনা লিখতে অনুগ্রহ করে লগইন করুন!

ছবি আপলোড করুন

মনে হচ্ছে এখনও কোনো পর্যালোচনা নেই।

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy